ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

রাজবাড়ীতে অটোবাইকের পৌর পার্কিং কমানো ও নাম্বারপ্লেটের দাবিতে সমাবেশ

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :

রাজবাড়ীতে প্রতিদিন ১০ টাকা হারে পৌর পার্কিং নিয়ে অটোবাইকের নাম্বারপ্লেটের দাবিতে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ এপ্রিল) সকালে জেলা শহরের ১ নম্বর রেলগেট এলাকায় রাজবাড়ী জেলা অটো বাইক মালিক ও চালক ঐক্য পরিষদ ও রাজবাড়ী অটো শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

শুরুতে সকাল ১০ টা থেকে অটো বাইক মালিক ও চালকরা রেলগেট এলাকায় জমায়েত হতে শুরু হয়৷ এরপর একটি মিছিল নিয়ে সেখান থেকে প্রধান সড়ক হয়ে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।

আন্দোলনে রাজবাড়ী জেলা অটো বাইক মালিক ও চালক ঐক্য পরিষদের সভাপতি মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন  রাজবাড়ী জেলা বিএনপির সাবেক আহবায়ক নঈম আনসারী, জেলা যুবদলের আহবায়ক খায়রুল আনাম বকুল, জেলা কৃষকদলের আহবায়ক আইয়ুবুর রহমান আইয়ুব, সদর উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল্লাহ আল মামুন সম্রাট, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল গফুর, সাধারণ সম্পাদক মো. শাহ আলম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. কবির হোসেন প্রমুখ।

সমাবেশ শেষে জেলা প্রশাসকের কাছে রাজবাড়ী পৌর প্রশাসক বরাবর লিখিত স্মারকলিপির অনুলিপি প্রদান করেন সমাবেশকারীরা।

লেখক