ব্রেকিং নিউজ ফরিদপুর জেনারেল হাসপাতালে দ্বিগুন মূল্যে বিক্রি হয় জরুরী বিভাগের টিকিট; হাতে-নাতে ধরেছে দুদকওকোনো ষড়যন্ত্রই সরকারের গণমুখী কার্যক্রম নস্যাৎ করতে পারবে না : এ কে এম ফজলুল হক মিলনঘূর্ণিঝড়ের শঙ্কা কাটিয়ে দুবলার চরে ছুটছেন পুণ্যার্থীরা; অংশ নিচ্ছেন ঐতিহ্যবাহী রাস উৎসবেওনওগাঁয় সংস্কারের অভাবে বেহাল পতিসর-সমসপাড়া সড়ক; দুর্ভোগে হাজারো মানুষরাণীনগরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের কোরআন সবক অনুষ্ঠিত

ফিলিস্তিনের গাজায় গণহত্যার প্রতিবাদে রাজবাড়ীতে ইমাম কমিটির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলী বর্বোরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।  বুধবার (৯ এপ্রিল) বিকেলে জেলা শহরের আজাদী ময়দানে রাজবাড়ী জেলা ইমাম কমিটির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

জেলা ইমাম কমিটির সভাপতি হাফেজ মাওলানা মো. ইলিয়াস মোল্লার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন রাজবাড়ী জেলা ইমাম কমিটির সহ-সভাপতি আবুল এরশাদ মো. সিরাজুম মুনির, মাওলানা আলাউদ্দিন আল আজাদ, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন আব্বাসী, যুগ্ম সাধারণ সম্পাদক ক্বারী আবু ইউসুফ, সদর উপজেলা ইমাম কমিটির সভাপতি মাওলানা রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা সাব্বির সাদী প্রমুখ৷ সমাবেশে সঞ্চালনা করেন ইমাম হাফেজ সাব্বির হোসাইন।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক হয়ে পান্না চত্তরে প্রদক্ষিণ করে এক নম্বর রেলগেট শহীদ স্মৃতি চত্বরে এসে শেষ হয়। সেখানে একটি দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া-মোনাজাত পরিচালনা করেন আবুল এরশাদ মো. সিরাজুম মুনির।

লেখক