ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

রাজবাড়ী পৌরসভায় সাবেক মেয়রের বিরুদ্ধে হিসাব রক্ষককে লাঞ্ছিতের ঘটনায় প্রতিবাদ সভা

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :

রাজবাড়ীতে পৌরসভার হিসাব রক্ষক মোকলেছুর রহমানকে শারীরিকভাবে লাঞ্ছিত করায় পৌরসভার সাবেক মেয়র পৌর বিএনপির সভাপতি মো. তোফাজ্জেল হোসেন মিয়ার বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বেলা ১১ টার দিকে রাজবাড়ী পৌরসভায় পৌর কর্মচারী সংসদের উদ্যোগে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

সভায় বক্তব্য দেন রাজবাড়ী পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. তায়েব আলী, হিসাব রক্ষক মো. মোকলেছুর রহমান ও রাজবাড়ী পৌর কর্মচারী সংসদের আহবায়ক মো. নুরুন্নবী। এসময় পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

জানা যায়, বুধবার সকাল ১১টার দিকে রাজবাড়ী পৌরসভার নির্বাহী কর্মকর্তার কক্ষে পৌরসভার সাবেক মেয়র মো. তোফাজ্জেল হোসেন মিয়া ও পৌরসভার হিসাব রক্ষক মোকলেছুর রহমানের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তোফাজ্জেল হোসেন মিয়া মোকলেছুর রহমানকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এই ঘটনায় মোকলেছুর রহমান রাজবাড়ী সদর থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করেছেন।

মোকলেছুর রহমান বলেন, গতকাল বেলা ১১টার দিকে আমি নিজ কক্ষে কাজ করছিলাম। এ সময় তোফাজ্জল হোসেন পৌর নির্বাহী কর্মকর্তা তায়েব আলীর কক্ষে ঢুকে আমাকে ডেকে পাঠান। কক্ষটিতে যাওয়া মাত্রই তিনি বেশ উত্তেজিত হন। একপর্যায়ে আমার হাত ধরে টানাটানি করে বলতে থাকেন, “চল তোকে ডিসির (জেলা প্রশাসক) কাছে যেতে হবে।” কিছু বুঝে ওঠার আগেই আমার গালে চড় মারেন তিনি। এ সময় পৌর নির্বাহী কর্মকর্তাসহ অন্য কর্মচারীরা তাঁকে থামিয়ে আমাকে নিজ কক্ষে নিয়ে আসেন। এ ব্যাপারে আমাদের প্রশাসনিক ও ব্যক্তিগত উদ্যোগে সমাধানের ব্যবস্থা চলছে। পরবর্তীতে আমরা আপনাদের সে বিষয়ে জানাবো।’

তোফাজ্জেল হোসেন মিয়া বলেন, মোকলেছ আমার আত্মীয়। আমাদের পারিবারিক বিষয় নিয়ে তার সাথে একটু ঝামেলা হয়েছে। এখন এই বিষয়টি নিয়ে কোন কোন মহল রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার চেষ্টা করছে। আমি সংবাদ সম্মেলন করে সবাইকে প্রকৃত ঘটনা জানাবো।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, পৌরসভার হিসাব রক্ষক মোকলেছুর রহমান থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। এ বিষয়ে তদন্ত চলছে।

লেখক