ব্রেকিং নিউজ ফরিদপুর জেনারেল হাসপাতালে দ্বিগুন মূল্যে বিক্রি হয় জরুরী বিভাগের টিকিট; হাতে-নাতে ধরেছে দুদকওকোনো ষড়যন্ত্রই সরকারের গণমুখী কার্যক্রম নস্যাৎ করতে পারবে না : এ কে এম ফজলুল হক মিলনঘূর্ণিঝড়ের শঙ্কা কাটিয়ে দুবলার চরে ছুটছেন পুণ্যার্থীরা; অংশ নিচ্ছেন ঐতিহ্যবাহী রাস উৎসবেওনওগাঁয় সংস্কারের অভাবে বেহাল পতিসর-সমসপাড়া সড়ক; দুর্ভোগে হাজারো মানুষরাণীনগরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের কোরআন সবক অনুষ্ঠিত

রাজবাড়ীতে ইসরায়েলী আগ্রাসন বিরোধী বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক :

ফিলিস্তিনের নিরীহ মানুষের উপর চলমান বর্বরতা ও অমানবিক হামলার প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে রাজবাড়ী সদর উপজেলা শাখা যুব অধিকার পরিষদের উদ্যোগে এ আয়োজন করা হয়।

শুরুতে বেলা ২ টার দিকে নেতাকর্মীরা জেলা শহরের বড়পুল এলাকায় এসে একত্রিত হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়৷ মিছিলটি শহরের প্রধান সড়ক হয়ে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। সেখানে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ যুব অধিকার পরিষদ রাজবাড়ী সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. বাদল মল্লিকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন রাজবাড়ী জেলা গণ অধিকার পরিষদের আহবায়ক শরিফুল ইসলাম, জেলা যুব অধিকার পরিষদের সভাপতি কামরুল হাসান রাশেদ, সাধারণ সম্পাদক কল্লোল হাসান রাব্বি, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি শাহিন আলম, ছাত্রনেতা ইমন খান প্রমুখ। এছাড়াও শ্রমিক নেতা সোহেল মল্লিক, সোহেল তানভীর, ওবায়দুর রহমান, শরিফ খান সহ গণধিকার পরিষদ রাজবাড়ী জেলার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

লেখক