ব্রেকিং নিউজ শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলননওগাঁর আত্রাইয়ে ইটভাটা গিলে খাচ্ছে ফসলি জমিডিসির পুনর্বহাল আদেশ উপেক্ষা: কার্যালয়ে ঢুকতেই বাধা পেলেন ইউপি চেয়ারম্যান তোফারাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১

বি ব্লক সেনানিবাস কাঁচা বাজারে চোর আটক, চুরিকৃত মালামাল উদ্ধার

সুজন শাজাহানপুর, (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়া শাজাহানপুরের বি ব্লক সেনানিবাস কাঁচা বাজার অর্নগত অবঃ সার্জেন্ট মোঃ আশরাফুল আলমের ব্যবসায়ী প্রতিষ্ঠানে চুরির ঘটনায় জাকারিয়া (২৫) নামের এক যুবককে বাজার থেকে হাতে নাতে ধৃত করেন দোকান মালিকসহ ব্যবসায়ীরা।
শুক্রবার (১১ এপ্রিল)সকাল সাড়ে দশটার দিকে তাকে আটক করে প্রথমে বাজার পরিচালনা কমিটির অফিসে রাখা হয় পরে, বাজার কমিটিরসহ সংশ্লিষ্ট সকলের তত্ত্বাবধানে শাহজাহানপুর থানা পুলিশের কাছে সোপর্দ করে করা হয়।

জাকারিয়া উপজেলার রহিমাবাদ উত্তর পাড়া গ্রামের নূর আলম ছেলে।
জানা যায়, শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলার সেনানিবাস কাঁচা বাজারে অবসরপ্রাপ্ত সার্জেন্ট আশরাফুল আলমের কাপড়ের দোকানে চুরিরত অবস্হায় হাতেনাতে মালামালসহ দোকান মালিক ও ব্যবসায়ীরা আটক করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সেনানিবাস কাঁচাবাজার কমিটির সভাপতি অবঃ সার্জেন্ট গাজিউর রহমান বলেন, চুরির দায়ে আটককৃত জাকারিয়াকে বেশ কয়বার সাবধান করা হয়েছে তারপরেও বারবার অত্র বাজারে সে চুরি সংগঠিত করছে আজ ও তাকে চুরির দায়ে হাতে নাতে আটক করা হয়ছে। আমরা বাজার কমিটি সহ আমাদের ঊর্ধ্বতন সংশ্লিষ্ট স্যারদের জানিয়েছি, পরে স্যারদের পক্ষ থেকে যথাযথ পদক্ষেপ নিয়ে আটককৃত জাকারিয়া কে শাজাহানপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

লেখক