ব্রেকিং নিউজ ফরিদপুর জেনারেল হাসপাতালে দ্বিগুন মূল্যে বিক্রি হয় জরুরী বিভাগের টিকিট; হাতে-নাতে ধরেছে দুদকওকোনো ষড়যন্ত্রই সরকারের গণমুখী কার্যক্রম নস্যাৎ করতে পারবে না : এ কে এম ফজলুল হক মিলনঘূর্ণিঝড়ের শঙ্কা কাটিয়ে দুবলার চরে ছুটছেন পুণ্যার্থীরা; অংশ নিচ্ছেন ঐতিহ্যবাহী রাস উৎসবেওনওগাঁয় সংস্কারের অভাবে বেহাল পতিসর-সমসপাড়া সড়ক; দুর্ভোগে হাজারো মানুষরাণীনগরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের কোরআন সবক অনুষ্ঠিত

নববর্ষের কবিতা

 নববর্ষ-কে আমন্ত্রণ

কবিঃ মমতাজ বেগম

চৈত্র বিদায় নিলো করে কালো মুখ
বৈশাখ নিয়ে এলো নতুনের সুখ,

বৈশাখ-কে স্বাগতম ফুলের ডালায়
বৈশাখ-কে করি বরণ মালায় মালায়,

বৈশাখের পিঠ ভরা এলো কালো চুল
বৈশাখ নিয়ে এলো বৃষ্টির ফুল,

বৈশাখ শ্বাস নেয় ভাটিয়ালি শুরে
নববর্ষের সাজে তরুণীরা ঘোরে

সকলের দ্বারে দ্বারে বৈশাখ আসে
শিশুদের মুখে দেখো বৈশাখ হাসে

বৈশাখী হাওয়া বহে পাতায় পাতায়
বৈশাখী উৎসব হিসাবের খাতায়

বৈশাখ মেতে ওঠে সুরে আর তালে
বৈশাখ হাসে ওই টোল পড়া গালে।

লেখক