ব্রেকিং নিউজ ফরিদপুর জেনারেল হাসপাতালে দ্বিগুন মূল্যে বিক্রি হয় জরুরী বিভাগের টিকিট; হাতে-নাতে ধরেছে দুদকওকোনো ষড়যন্ত্রই সরকারের গণমুখী কার্যক্রম নস্যাৎ করতে পারবে না : এ কে এম ফজলুল হক মিলনঘূর্ণিঝড়ের শঙ্কা কাটিয়ে দুবলার চরে ছুটছেন পুণ্যার্থীরা; অংশ নিচ্ছেন ঐতিহ্যবাহী রাস উৎসবেওনওগাঁয় সংস্কারের অভাবে বেহাল পতিসর-সমসপাড়া সড়ক; দুর্ভোগে হাজারো মানুষরাণীনগরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের কোরআন সবক অনুষ্ঠিত

পার্বতীপুর মধ্যপাড়া কঠিনশীলা খনিতে দূর্ঘটনায় শ্রমিকের মৃত্যু

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত দেশের একমাত্র ভূ-গর্ভস্থ মধ্যপাড়া কঠিনশীলা খনিতে দূর্ঘটনায় সোহাগ আলী বাবুল (৪৩) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে খনির আন্ডারগ্রাউন্ডে এ দূর্ঘটনা ঘটে।
জানা গেছে, সকাল থেকে খনির ভূ-অভ্যন্তরে ব্লাস্টিং এর কাজ শুরু করেন সোহাগ নামে এক শ্রমিক। এসময় ভেন্টিলেশন লেভেল থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হলে উদ্ধার করা হয়। এর পরপরই ওই শ্রমিক মৃত্যুবরণ করেন। রংপুরের মিঠাপুকুর উপজেলার বড়বালা ইউনিয়নের ঘিলাই মালতলা গ্রামে ওই হতভাগা শ্রমিকের বাড়ি তার পিতা: রফিক মন্ডল। বিষয়টি নিশ্চিত করেছেন পার্বতীপুর মডেল থানার ওসি আব্দুস ছালাম।
জিটিসি কর্তৃপক্ষের সঙ্গে মুঠোফোনে কথা হলে তারা জানান, ওই শ্রমিক কর্মরত অবস্থায় অসাবধানতা বশত: ভেন্টিলেশন লেভেল থেকে পড়ে গিয়ে এই দুর্ঘটনার স্বীকার হন। পুলিশ সুরতহাল রিপোর্ট করছেন। ময়না তদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে শ্রমিকদের পক্ষ থেকে জানানো হয়েছে,ওই হতভাগা শ্রমিক সকাল সাড়ে দশটায় পড়ে গেলেও তাকে উদ্ধার করা হয়েছে বেলা সাড়ে ১২ টায়। এই গাফিলতির জন্য তারা কর্তৃপক্ষকে দায়ী করছেন।

লেখক