ব্রেকিং নিউজ ফরিদপুর জেনারেল হাসপাতালে দ্বিগুন মূল্যে বিক্রি হয় জরুরী বিভাগের টিকিট; হাতে-নাতে ধরেছে দুদকওকোনো ষড়যন্ত্রই সরকারের গণমুখী কার্যক্রম নস্যাৎ করতে পারবে না : এ কে এম ফজলুল হক মিলনঘূর্ণিঝড়ের শঙ্কা কাটিয়ে দুবলার চরে ছুটছেন পুণ্যার্থীরা; অংশ নিচ্ছেন ঐতিহ্যবাহী রাস উৎসবেওনওগাঁয় সংস্কারের অভাবে বেহাল পতিসর-সমসপাড়া সড়ক; দুর্ভোগে হাজারো মানুষরাণীনগরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের কোরআন সবক অনুষ্ঠিত

পার্বতীপুরে ৫টি চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ২ জন

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি:

দিনাজপুরের পার্বতীপুরে ৫টি চোরাই মোটরসাইকেলসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন শফিকুল ইসলাম ও ফারুক হোসেন।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, শুক্রবার রাতে দিনাজপুর জেলাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৫টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।গ্রেফতারকৃতদের থেকে উদ্ধার অধিকাংশ মোটরসাইকেলের ইঞ্জিন নম্বর ও চেছিস নম্বর ঘষামাজা করা। মোটরসাইকেলে নতুন রং লাগানো হয়েছে।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে দিনাজপুর জেলার কাহারোল উপজেলা থেকে ৩টি, বোচাগঞ্জ উপজেলা থেকে ১টি এবং ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা থেকে ১টি সহ মোট ৫ টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। আরও জানা যায়, তারা দীর্ঘদিন থেকে দেশের বিভিন্ন স্থানে চোরদের নিকট চোরাই মোটরসাইকেল সংগ্রহ করে, বিভিন্ন লোকজনের কাছে বিক্রি করে আসছিলেন তারা।

লেখক