ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

সিরাজগ‌ঞ্জে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জ তাড়াশ উপজেলায় অটোরিকশার ধাক্কায় নুরাইয়া খাতুন (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ এপ্রিল ) দুপুরে তাড়াশ উপজেলার নওগাঁ জিন্দানী ডিগ্রি কলেজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত সুরাইয়া খাতুন তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের বানিয়াবহু গ্রামের মো. ফিরোজ হোসেনের বড় মেয়ে।

স্থা‌নিয়রা জানান, শিশুটি স্কুল থেকে বাড়ি ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় একটি অটোরিকশা তাকে ধাক্কা দিলে সে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।

তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, এ দুর্ঘটনায় কারো অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

লেখক