ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

কালীগঞ্জে ৩ মাদক সেবীকে কারাদণ্ড

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টারঃ

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার কালীগঞ্জ পৌরসভার -৪ নং ওয়ার্ডের ২৩ এপ্রিল রোজ বুধবার বিকেলে গাজীপুরের কালীগঞ্জে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ কালিগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ডের মুনসেফপুর ও দড়িসোম থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর গাজীপুর ও সঙ্গীয় ফোর্স এর সহায়তায় গাঁজাসহ আটককৃ ৩ জনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন  আইন ২০১৮ এর ৩৬ (৫) ধারায় ০৩ (তিন) টি মামলা সাজা প্রদান করেন। একজনকে ৩০০/-টাকা অর্থদন্ড ও ০৪ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ০২( দুই) জনকে ০২ মাস করে বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। মোবাইল কোড পরিচালনার সময় সাথে ছিলেন প্রসিকিউটর মোঃ মোজাম্মেল হক পরিদর্শক, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর, গাজীপুর ও সঙ্গীয় ফোর্স। অফিস সহকারি মোঃ আলামিন ভূঁইয়া। এ সময় নির্বাহী কর্মকর্তা তর্নিমা আফ্রাদ বলেন কালীগঞ্জের যেকোন স্থানে মাদক ব্যবসা ও সেবন করা হলে সেখানেই অভিযান চালানো হবে। কালীগঞ্জকে আমরা মাদক মুক্ত করব ইনশাল্লাহ। মাদকের ব্যাপারে কোন তথ্য উপাত্ত থাকলে তিনি সর্ব সাধারণকে বলেন সরাসরি আমাদেরকে জানাবেন। আমরা সেখানে তাৎক্ষণিক ব্যবস্থা নিব এবং আইনের আওতায় নিয়ে আসবো, যাতে করে কালীগঞ্জে ইয়াবা, গাঁজা সেবনকারী সহ যেকোনো নেশা জাতদ্রব্য ব্যবসায়ী ও সেবনকারী কোন ভাবেই পার না পাইতে পারে।

লেখক