মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুরে মন্মথপুর ইউনিয়ন বিএনপি’র যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় পার্বতীপুর উপজেলার মন্মথপুর ইউনিয়নের দাগলাগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন, সাবেক সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব এ, জেড, এম রেজওয়ানুল হক। বিশেষ অতিথি পার্বতীপুর পৌরসভার সাবেক মেয়র এ, জেড, এম মেনহাজুল হক, উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান ওয়াহেদুল হক, উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারন সম্পাদক আকরাম হোসেন মাষ্টার, উপজেলা যুবদলের আহবায়ক আতিকুল ইসলাম স্বপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সদস্য সচিব শরিফুল ইসলাম বাবু, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সোহেল মারুফ (স্বপন), উপজেলা মহিলা দলের সভাপতি সাহিদা বেগম শাহী, ২ নং মন্মথপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন আলম, সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর আলম, মন্মথপুর ইউনিয়ন বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সভায় উপস্থিত ছিলেন। পার্বতীপুর উপজেলার মন্মথপুর ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত বিএনপি’র যৌথ সভায় সভাপতিত্ব করেন ২ নং মন্মথপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি কাজী রবিউল ইসলাম (নান্নু)। সঞ্চালনায় ছিলেন, মন্মথপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ও সাংগঠনিক সম্পাদক মোক্তার হোসেন মন্ডল। এসময় আরও উপস্থিত ছিলেন, পার্বতীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।