ব্রেকিং নিউজ ফরিদপুর জেনারেল হাসপাতালে দ্বিগুন মূল্যে বিক্রি হয় জরুরী বিভাগের টিকিট; হাতে-নাতে ধরেছে দুদকওকোনো ষড়যন্ত্রই সরকারের গণমুখী কার্যক্রম নস্যাৎ করতে পারবে না : এ কে এম ফজলুল হক মিলনঘূর্ণিঝড়ের শঙ্কা কাটিয়ে দুবলার চরে ছুটছেন পুণ্যার্থীরা; অংশ নিচ্ছেন ঐতিহ্যবাহী রাস উৎসবেওনওগাঁয় সংস্কারের অভাবে বেহাল পতিসর-সমসপাড়া সড়ক; দুর্ভোগে হাজারো মানুষরাণীনগরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের কোরআন সবক অনুষ্ঠিত

আমার দেশ সম্পাদকের বিরুদ্ধে হওয়া মামলা প্রত্যাহারের দাবিতে কয়রায় মানববন্ধন

মোঃ আলামিন ইসলাম, কয়রা খুলনাঃ

আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানসহ কয়েকজন সাংবাদিকদের বিরুদ্ধে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের মামলার প্রতিবাদে খুলনার কয়রায় মানববন্ধন ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেল ৪টায় কয়রা প্রেসক্লাবের উদ্যোগে কয়রা উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্থানীয় সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন পেশাজীবীরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য দেন কয়রা প্রেসক্লাবের সভাপতি সদর উদ্দিন আহমেদ, সহসভাপতি আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক রিয়াজুল আকবর, শিক্ষক বিল্লাল হোসেন, আইনজীবী আনিসুজ্জামান, সাংবাদিক জি এম মোনায়েম বিল্লাহ, এনটিভির কয়রা প্রতিনিধি তরিকুল ইসলাম, প্রথম আলোর প্রতিনিধি ইমতিয়াজ উদ্দীন, আমার দেশের কয়রা উপজেলা প্রতিনিধি শামসুজ্জামান শাহিন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘মাহমুদুর রহমান ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে রক্ত ঝরিয়েছিলেন। দেশ যখন বিপন্ন তখন তিনি লেখনির মাধ্যমে সংগ্রাম চালিয়ে গেছেন অকুতোবয়ভাবে। অবিলম্বে তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার করতে হবে।

লেখক