ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

রাজবাড়ীতে অন্বেষণ কোচিং সেন্টারে মে দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক :

রাজবাড়ী জেলার সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বড়লক্ষীপুর গ্রামে অন্বেষণ কোচিং সেন্টারে নানা আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবস (মে দিবস)পালিত হয়েছে৷ বৃহস্পতিবার (১মে) সকাল ৯ টায় অন্বেষণ কোচিং সেন্টারের প্রাথমিক শাখায় মাধ্যমিক শাখার উদ্যোগে এ আয়োজন করা হয়।

শুরুতেই ১৮৮৬ সালে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটের ম্যাসাকারে শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়। পরে এ দিবস সম্পর্কে শিক্ষার্থীদের উদ্দেশ্যে আলোচনা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় অন্বেষণ কোচিং সেন্টাররের পরিচালকের সভাপতিত্বে প্রতিষ্ঠানটির অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীরা এ আলোচনায় অংশ নেন।

আলোচনা শেষে শিক্ষার্থীদের মধ্যে ২ ক্যাটাগরিতে (প্রাথমিক ও মাধ্যমিক) মে দিবস উপলক্ষে মে দিবস শিরোনামে উপস্থিত রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরষ্কার হিসেবে বিভিন্ন শিক্ষা সামগ্রী প্রদান করা হয়।

লেখক