ব্রেকিং নিউজ ফরিদপুর জেনারেল হাসপাতালে দ্বিগুন মূল্যে বিক্রি হয় জরুরী বিভাগের টিকিট; হাতে-নাতে ধরেছে দুদকওকোনো ষড়যন্ত্রই সরকারের গণমুখী কার্যক্রম নস্যাৎ করতে পারবে না : এ কে এম ফজলুল হক মিলনঘূর্ণিঝড়ের শঙ্কা কাটিয়ে দুবলার চরে ছুটছেন পুণ্যার্থীরা; অংশ নিচ্ছেন ঐতিহ্যবাহী রাস উৎসবেওনওগাঁয় সংস্কারের অভাবে বেহাল পতিসর-সমসপাড়া সড়ক; দুর্ভোগে হাজারো মানুষরাণীনগরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের কোরআন সবক অনুষ্ঠিত

রাজবাড়ীতে ভোক্তার অভিযানে রেজা ফুড প্রডাক্টসকে জরিমানা

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :

রাজবাড়ী সদর উপজেলার বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (৫মে) বেলা ১১টা থেকে দুপুর সোয়া ২টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান। এতে সহযোগিতা করেন সদর উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো. সেলিম উদ্দিন ও পুলিশ লাইন্সের সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই ) মো. আলমগীর হোসেন।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কার্যালয় সূত্র জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে সদর উপজেলার বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পণ্যের গায়ে মোড়ক ব্যবহার ও সংরক্ষণ না করা, খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ করা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও সংরক্ষণ করার অপরাধে রাজবাড়ী শহরের বিনোদপুর নতুন পাড়া এলাকায় রেজা ফুড প্রোডাক্টসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমান করা হয়েছে। এছাড়া জনসাধারণের মধ্যে সচেতনতা মূলক প্রচারপত্র বিলি করা হয়েছে।

লেখক