ব্রেকিং নিউজ পার্বতীপুরে শহীদ জিয়ার ৪৫তম শাহাদত বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিলে বিএনপি নেতাদের শ্রদ্ধা নিবেদনগাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যেগে  মৃত ব্যাক্তিদের স্মরণে আলোচনা ও দোয়া আদমদীঘিতে বাসে ইয়াবা পাচারকালে আটক ১, উদ্ধার ৪০০ পিস ইয়াবামনোহরদীর সাগরদী বাজারে যুব সমাজের উদ্যোগে মাদকবিরোধী জনসচেতনতামূলক লিফলেট বিতরণসিরাজগঞ্জে কিশোর গ্যাং প্রধানের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ প্রতিনিধি :

নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ মে) বেলা ১২ টায় উপজেলার মোল্লা আজাদ মেমোরিয়াল বিশ্ববিদ্যালয়ের একটি কক্ষে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক পারভেজ ইকবাল এবং আশরাফুল ইসলাম লিটন এর সঞ্চালনায় উপজেলা যুবদলের সিঃযুগ্ম আহ্বায়ক মোঃ খোরশেদ আলম এর সভাপতিত্বে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের উদ্যগে আগামী ২৩ ও ২৪ মে রাজশাহী ও রংপুর বিভাগের সমন্বয়ে বগুড়ায় অনুষ্ঠিতব্য, কৃষি উন্নয়ন, পরিবেশ রক্ষা ও নাগরিক সমস্যা নিয়ে তারুণ্যের ভাবনা শীর্ষক সেমিনার এবং তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় সমাবেশ সফল করার লক্ষ্যে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে বলে উল্লেখ করেন জেলা যুবদলের নেতৃবৃন্দ।

প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা যুবদলের আহ্বায়ক মোঃ মাসুদ হায়দার টিপু, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা যুবদলের সদস্য সচিব মোঃ রুহুল আমিন মুক্তার, বিশেষ বক্তা নওগাঁ জেলা যুবদলের সিনিঃ যুগ্ম আহ্বায়ক এ কে এম রওশন -উল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ান মুস্তাকিন, মোঃ রুবেল হোসেন যুগ্ম আহ্বায়ক জেলা যুবদল।আমিনুল ইসলাম টুটুল, মিঠু, মোঃ আব্দুর রহমান সেন্টু, বায়েজিদ হোসেন নসিব, হাফিজুর রহমান।

এসময় উপস্থিত বক্তব্য রাখেন উপজেলার প্রতিটি ইউনিয়ন যুবদলের সভাপতি বৃন্দ সহ আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজাদ, যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন , ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার সর্দার সৌরভ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী প্রমুখ।

লেখক