ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

রাজবাড়ীতে বিশ্বকবি রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী উদযাপন

রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীতে বিশ্ব কবি রবিন্দ্রনাথ ঠাকুরের ১৬৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮মে) বিকেলে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমিতে এই আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) তারিফ উল হাসান। অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী নিয়ে আলোচনা করেন রাজবাড়ী সরকারি কলেজের সাবেকআ অধ্যক্ষ অধ্যাপক হোসনেয়ারা খাতুন। এতে অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক সুলতানা আক্তার, স্থানীয় সরকারের উপপরিচালক মাজহারুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) আবু রাসেল। সঞ্চালনা করেন জেলা কালচারাল অফিসার আল মামুন বিন সালেহ।
এসময় বক্তারা বলেন, রবীন্দ্রনাথ প্রায় ২০০ বছর আগেই অনেক আধুনিক ছিলেন। সেই আধুনিকতার চিত্র ফুটে উঠেছে “চোখের বালি” কবিতায় বিনোদিনীর চরিত্রে। রবীন্দ্রনাথ ঠাকুর এতটাই বিচক্ষণ ব্যক্তি ছিলেন যে ভারত বর্ষের নেতা ইন্দিরা গান্ধী বহুবার তার কাছে এসেছেন। একটি মানুষ যে ধরণের লেখা পড়তে চান সকল ধরণের লেখাই রবীন্দ্রনাথের লেখার মধ্যে আছে।
আলোচনা সভা শেষে জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করা হয়।

লেখক