ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

রাজবাড়ীর বালিয়াকান্দিতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :

রাজবাড়ীর বালিয়াকান্দিতে সড়ক দুর্ঘটনায় প্রণয় সরকার (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন । শুক্রবার (৯ মে) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার জামালপুর ইউনিয়নের নলিয়া মেলার এলাকার জামালপুর-কোলারহাট সড়কে এ দূর্ঘটনাটি ঘটে।

নিহত প্রণয় সরকার জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের লক্ষণদিয়া গ্রামের পরিতোষ সরকারের ছেলে।

নিহতের পরিবার সূত্র জানায়, প্রণয়ের চাচা রমা প্রসাদের বৌভাতের আয়োজন চলছিল। অনুষ্ঠানের প্রয়োজনীয় জিনিস আনতে প্রণয় মোটরসাইকেল যোগে জামালপুর বাজারের উদ্দেশ্যে রওনা দেন। প্রণয় মোটরসাইকেল যোগে নলিয়া মেলার মাঠের সামনে রাস্তায় এলে বিপরীত দিক থেকে আসা একটি মাটিবাহী ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রণয়ের মৃত্যু হয়।

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ যায় । ঘাতক ট্রলির চালক পালিয়েছে । এ সংক্রান্ত আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

লেখক