ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

রাজবাড়ীতে কোরবানির হাটের গরু বোঝাই ট্রাক উল্টে ২ জন নিহত, আহত ৮

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :

রাজবাড়ীর কালুখালীতে কোরবানির হাটের উদ্দেশ্যের গরুবোঝাই ট্রাক উল্টে ২জন নিহত হয়েছেন। আহতের সংখ্যা অন্তত ৮ জন। শনিবার (৩১মে) দুপুর ২ টার দিকে ঢাকা-কুষ্টিয়া মহাসড়কের কালুখালী উপজেলার বাংলাদেশ হাট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনায় ট্রাকে থাকা দুটি গরুও মারা গেছে।

নিহতরা হলেন কুষ্টিয়া জেলা সদর উপজেলার মধুপুর গ্রামের কফিল উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৫০) ও আফজালপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে রফিকুল ইসলাম (৩০)।

প্রতক্ষদর্শী সূত্র জানায়, কুষ্টিয়ার মধুপুর এলাকা থেকে ১৪টি গরু নিয়ে একটি ট্রাক ঢাকায় কোরবানির পশুর হাটে বিক্রির উদ্দেশ্যে রওনা দেয়। যেখানে ১৪টি গরুর পাশাপাশি গরুর মালিক ও সহযোগী মিলে মোট ১০ জন মানুষ ছিলেন। এরা সবাই ট্রাকের উপরে বসে যাচ্ছিলেন। ট্রাকটি বাংলাদেশ হাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে পাশ কাটিয়ে জায়গা দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার পাশের পুকুরে উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। আহত ৮ জনকে উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এই ঘটনায় দুটি গুরুরও মৃত্যু হয়েছে।

পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন-অর-রশিদ জানান, ব্যাটারিচালিত একটি ইজিবাইককে সাইড দিতে গিয়ে রাস্তার পাশে খাদের মধ্যে উল্টে পড়ে যায় কোরবানির হাটের গরুবোঝাই একটি ট্রাক। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছাই এবং উদ্ধার কাজ চালাই। ঘটনাস্থলেই দুই জন মারা গেছেন। বাকীরা সামান্য আহত হয়েছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

লেখক