ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

পার্বতীপুরের ইরফান খান আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘ন্যাশনাল ইয়ুথ ফোরাম’ দিনাজপুর জেলার সভাপতি নির্বাচিত

মেনহাজুল ইসলাম তারেক, পার্বতীপুর দিনাজপুর জেলা প্রতিনিধি:

দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার কৃতি সন্তান ইরফান খান আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘ন্যাশনাল ইয়ুথ ফোরাম’ এর দিনাজপুর জেলা কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন।
রংপুর বিভাগীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক (৩ জুন) রাত ১০ টায় অনুষ্ঠিত দিনাজপুর জেলা কমিটির সভায় উপজেলা পর্যায়ে ভোটের মাধ্যমে ইরফান খান কে সভাপতি এবং জিলহজ সরকার কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। শীঘ্রই পূর্ণাঙ্গ জেলা কমিটি ঘোষণা করা হবে বলে জানা গেছে।
‘ন্যাশনাল ইয়ুথ ফোরাম’ একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন, যা বর্তমানে বাংলাদেশ সহ মোট ৯০টি দেশে যুবকদের মানোন্নয়ন এবং সমাজসেবা মূলক কার্যক্রম নিয়ে কাজ করে যাচ্ছে। ভিএসও বাংলাদেশ সহ বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে তারা বাল্যবিবাহ প্রতিরোধ, কমিউনিটি ক্লিনিক সমর্থন, নদী ও বন সুরক্ষা, স্কুলে ঝরে পড়া শিক্ষার্থীদের পুনর্বাসন, বৃক্ষরোপণ, মাদক বিরোধী কার্যক্রম সহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। স্বেচ্ছাসেবীদের উৎসাহিত করতে তারা বিভিন্ন অ্যাওয়ার্ড ও সহায়তার মাধ্যমে পাশে দাঁড়ায়।
পার্বতীপুরের কৃতি সন্তান ইরফান খানের এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রাপ্তিতে বিভিন্ন মহল থেকে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

লেখক