ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

পার্বতীপুরে ট্রেনের টিকিট কালোবাজারি সেনাবাহিনীর অভিযানে আটক 

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি :

দিনাজপুরের পার্বতীপুরে ট্রেনের টিকিট কালোবাজারি হাকিমুল ইসলাম বাবু (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী।

জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ৯ টায় পার্বতীপুর রেলস্টেশনে লেফটেন্যান্ট মিরাজুল, ২৮ বীর এর নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনীর একটি টহল দল অভিযান চালিয়ে ট্রেনের টিকিট সহ হাকিমুল ইসলাম বাবু (৩০) নামে ঐ টিকিট কালোবাজারিকে আটক করে। আটককৃত ব্যক্তি চন্ডিপুর ইউনিয়নের জাহানাবাদ চকপাড়া গ্রামের শফিউদ্দিনের পুত্র।

ট্রেনের টিকিট কালোবাজারি আটক করার পরে  ঢাকাগামী ঈদ স্পেশাল ট্রেনেও অভিযান চালানো হয়। এরপর রাত সাড়ে ১০টায় ভ্রাম্যমান আদালত তাকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও একশত টাকা জরিমানা করে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন। আটককৃত ব্যক্তিকে প্রথমে পার্বতীপুর জিআরপি থানায় হস্তান্তর করা হয় এবং আজ বুধবার সকালে তাকে জেল-হাজতে প্রেরন করা হয়।

উল্লেখ্য যে, আটককৃত ব্যক্তি হাকিমুল ইসলাম বাবু দীর্ঘদিন ধরে ট্রেনের টিকিট কালোবাজারি করে আসছিলো। তাকে ইতোপূর্বেও কয়েকবার পুলিশ আটক করেছিলো বলে জানা গেছে।

লেখক