ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

রাজবাড়ীতে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :

“পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি” প্রতিপাদ্যে রাজবাড়ীতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) সকালে উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালির আয়োজন করা হয়। রাজবাড়ী জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের উদ্যোগে রাজবাড়ী অফিসার্স ক্লাব মিলনায়তনে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

ফরিদপুর বিভাগীয় বন কর্মকর্তা (সামাজিক বন বিভাগ) মোহাম্মদ গোলাম কুদ্দুস ভূঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজবাড়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিভিল সার্জন এস. এম. মাসুদ, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেবব্রত সরকার, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. শহিদুল ইসলাম, জেলা সদর হাসপাতালের ততত্ত্বাবধায়ক ডা. শেখ মোহাম্মদ আব্দুল হান্নান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারিয়া হক।

এসময় বক্তারা বলেন, পৃথিবী ধ্বংসের জন্য আজ আমরাই যারা এই পৃথিবীতে বসবাস করি তারাই দায়ী। আমাদের কারণে আজ পৃথিবীর জলবায়ু পরিবর্তন হয়েছে। আমাদের দেশে যে পরিমান বনভূমি থাকা দরকার তা নেই। পৃথিবীর মধ্যে বাংলাদেশ একটি ঘনবসতি পূর্ণ দেশ। এই দেশে বন বনাঞ্চল বাড়ানোর কোন উপায় নেই। এই কারণে সরকারি উদ্যোগে সামাজিক বনায়ন বাড়ানোর চেষ্টা চলছে। আমাদের দেশে বাড়িঘর, ফাঁকা মাঠের চারপাশে, বিভিন্ন সরকারি রাস্তার দুই ধারে, অফিস আদালতের চার পাশে ফাঁকা জায়গায় সামাজিক ভাবে বনায়ন গড়ে তুলতে হবে। আর এজন্য বন বিভাগের উদ্যোগে জেলা ও উপজেলা পর্যায়ে মানুষকে সচেতন ও গাছের চারা রোপণে উৎসাহী করতে বৃক্ষমেলার আয়োজন করা হচ্ছে। সামাজিক বনায়নের ধারা চালু রাখতে এই ধরণের কর্মসূচি চলমান থাকবে।

আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আম্রকানন থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদিক্ষণ করে শহরের আজাদী ময়দানে বৃক্ষমেলা ভেন্যুতে এসে শেষ হয়।

লেখক