ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

নওগাঁর আত্রাইয়ে কাঁচা মরিচের দাম হটাৎ করে আকাশ ছোঁয়া বৃদ্ধি পেয়েছে

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাড়া হাটে হটাৎ করে কাঁচা মরিচের দাম বৃদ্ধি পেয়েছে।গত সোমবার হাটে কাঁচা মরিচের দাম ছিল ৪০থেকে ৫০ টাকা কেজি, সেখানে আজ শুক্রবার (১১ জুলাই) একই কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি।এ নিয়ে স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

কাঁচামাল ব্যবসায়ী বান্দাইখাড়া গ্রামের মো.আব্দুল কাদের কান্দুর বলেন,গত হাটে কাঁচা মরিচের দাম কেজি প্রতি৪০থেকে ৫০ টাকা,কিন্তু বর্তমানে তা বেড়ে ২০০ টাকা হয়েছে। তিনি আরও বলেন, বাজারে মরিচের সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে।আমরা নিজেরাও বেশি দামে কিনে এনে বেশি দামেই বিক্রি করতে বাধ্য হইতেছি।

একই হাটের আরেক ব্যবসায়ী মো. আশরাফুল ইসলাম বলেন, অতিবৃষ্টির কারণে মরিচের উৎপাদন কমে যাওয়া এবং পরিবহন খরচ বেড়ে যাওয়ায় দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। এতে সাধারণ ক্রেতারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

ক্রেতা বান্দাইখাড়া গ্রামের মো. আকরাম হোসেন বলেন, এত বেশি দামে কাঁচা মরিচ কেনা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। আগে যা ৫০ টাকায় এক কেজি কিনতাম, এখন তা ২০০ টাকায় কেজি দরে কিনতে হচ্ছে। এতে পরিবারের খাদ্য ব্যয় বেড়ে গেছে। সরকার বা কর্তৃপক্ষ যেন দ্রুত এই মূল্যবৃদ্ধি রোধে ব্যবস্থা নেয়।

স্থানীয় বাজার মনিটরিং কর্তৃপক্ষ দ্রুত দাম নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও এখনও পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি।ক্রেতারা আশঙ্কা করছেন, যদি দাম এমনই বাড়তে থাকে, তবে আগামী দিনে কাঁচা মরিচ সাধারণের ক্রয়সীমার বাইরে চলে যাবে।

এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.রাকিবুল হাসান বলেন, বাজারে কাঁচা মরিচের দাম বৃদ্ধির বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছি।দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যাতে সাধারণ ক্রেতারা স্বস্তিতে পণ্য কিনতে পারেন। বাজার মনিটরিং জোরদার করা হবে এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

লেখক