ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

রাজবাড়ীতে গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে বিদ্যুতের মিটার রিডারম্যান গ্রেপ্তার

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :

রাজবাড়ীতে গ্রাহকদের থেকে বিল বাবদ কোটি টাকা আত্মসাতের অভিযোগে রেজাউল ইসলাম মুক্তার নামে এক মিটার রিডারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে গাজীপুরের শিমুলতলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) শরীফ আল রাজীব।

গ্রেপ্তার রেজাউল ইসলাম মুক্তার রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের চরনারায়নপুর গ্রামের সেলিম রেজার ছেলে। তিনি রাজবাড়ী ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পান্তি লিমিটেড (ওজোপাডিকো) এর কর্মচারী হিসেবে কর্মরত আছেন।

বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, রেজাউল ইসলাম মুক্তার রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ও শহীদওহাবপুর ইউনিয়নের মিটার রিডার হিসেবে কর্মরত ছিলেন। তার বিরুদ্ধে দীর্ঘদিন যাবত গ্রাহকদের থেকে বিলের টাকা নিয়ে অফিসে জমা না দিয়ে আত্মসাৎ করার অভিযোগে গত ১ জুলাই রাজবাড়ী ওজোপাডিকোর সহকারী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় রিডারম্যান রেজাউল ইসলাম মুক্তারের বিরুদ্ধে মামলা দায়ের করেন। বৃহস্পতিবার অভিযান চালিয়ে গাজীপুরের শিমুলতলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানায় পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) শরীফ আল রাজীব জানান, জেলা গোয়েন্দা শাখার (ডিবি) নেতৃত্বে রেজাউল ইসলামকে বৃহস্পতিবার গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারগারে প্রেরণ করা হয়েছে।

লেখক