মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাড়া বাজার সংলগ্ন আল মদিনা ও মোল্লা টাওয়ারে মিটারের বক্স ভেঙে দুটি মিটার চুরি হয়েছে। এবং চুরির পর চোরের মোবাইল নাম্বার রেখে গিয়েছে যোগাযোগ করার জন্য।
এলাকার মানুষ আশঙ্কা করছেন চোররা দুই বিল্ডিং থেকেই টাকা নিবে এবং মিটার ফিরিয়ে দিবে বলিয়াছে।
বিল্ডিং এ থাকা সিকিউরিটি গার্ডের কথা তিনি বলেন ফজরের নামাজের সময় কারেন্ট চলে যায়। তিনি বাহিরে এসে দেখেন সামনের ঘরে কারেন্ট আছে। তিনি ভাবেন যে কারেন্টের কোন যন্ত্রাংশ নষ্ট হয়ে গিয়াছে,পরে সকালে বিল্ডিং দেখা শোনার দায়িত্বে যিনি আছেন সে এসে দেখতে পান মিটারের বক্স ভাংগা মিটার নেই পার্শে মোবাইল নম্বর রাখা ও যোগাযোগ করতে বলাহয়েছে।
তারপর বিল্ডিংয়ের মালিক কে জানানো হয় বিল্ডিং এর মালিক তাদের নাম্বারে কল দেয় এবং বলে মিটার ফিরিয়ে দিতে,মিটার চোররা বলে তাদেরকে টাকা দিতে হবে ২ মিটারে ২০,০০০ টাকা।তারা টাকা দেয় এবং মিটার ফিরিয়ে চাই কিন্তু তারা যে ঠিকানা দিয়েছে সেটা ভুল ঠিকানা সেখানে যেয়ে মিটার পাওয়া যায়নি।টাকা দিয়েই আরও চিন্তিত এখন আর মোবাইল নম্বর সময়ই বন্ধ রাখছে আবার খুললে মোবাইল ধরতেছে না।