ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

গাজীপুর সাংবাদিক তুহিন হত্যা মামলার আসামী গ্রেফতার করেছেন জিএমপি ডিবি পুলিশ

এম এস শ্রাবণ মাহমুদ, স্টাফ রিপোর্টারঃ

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলার চার আসামীকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) ডিবি শাখা। অদ্য ( ৮আগস্ট) ২৫খ্রিঃ শুক্রবার দিবাগত রাতে অভিযানে গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মোঃ মিজান ওরফে কেটু মিজান, মিজানের স্ত্রী গোলাপি, মোঃ স্বাধীন, আল-আমিন। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের শনাক্ত করে গ্রেফতার করা হয়।

প্রসঙ্গত, গত ৭ আগস্ট চান্দনা চৌরাস্তা এলাকায় সংঘটিত এক হামলার ভিডিও ধারণ করছিলেন সাংবাদিক তুহিন।
এ সময় হামলাকারীরা তাকে লক্ষ্য করে আক্রমণ চালায় এবং নির্মম ভাবে হত্যা করে। ঘটনার পরপরই পাঁচজনকে আটক করা হলেও মূল আসামিদের ধরতে তৎপরতা অব্যাহত রাখে ডিবি পুলিশ। বাংলাদেশের সকল সাংবাদিক মহল ও এলাকাবাসী দ্রুত ও সফল অভিযান পরিচালনার জন্য জিএমপি ডিবি পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন এবং দে-শ ও প্রবাসী সকল সাংবাদিক ভাই বোন সহ বিটিএসএফ এর কেন্দ্রীয় সদস্য সাংবাদিক এম এস শ্রাবণ মাহমুদ এর পক্ষ থেকে অপরাধীদের কে দ্রুত আইন প্রয়োগ কারি সংস্থার মাধ্যমে দ্রুত বিচার কার্য সম্পূর্ণ করার জোর দাবি জানান।

লেখক