ব্রেকিং নিউজ পল্লী বিদ্যুতের বিলে পুরোনো বকেয়ার ছড়াছড়ি; সফটওয়্যার ত্রুটির অভিযোগে বিপাকে হাজারো গ্রাহকবিশ্ব বাবা দিবসে বাবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসায় সাংবাদিক শ্রাবণ মাহমুদের আবেগঘন নিবেদনে কবিতা ‘বাবা’ আড়াই বছরের শিশুকে পানিতে চুবিয়ে হত্যা; অভিযুক্ত কিশোরীর থানায় আত্মসমর্পণরাঙ্গামাটি কর্ণফুলী নদী থেকে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধারকাঁচা বাঁশ দিয়ে জাম পারতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষকের মৃত্যু

নওগাঁর আত্রাইয়ে নবাগত ওসি হিসেবে মোঃমুনসুর রহমানের যোগদান

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর আত্রাই থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মো. মুনসুর রহমান। পূর্ববর্তী ওসি মো. মান্নানের বদলিজনিত কারণে গত শুক্রবার (৩ অক্টোবর) রাত ৮ টায় তিনি আনুষ্ঠানিকভাবে এ পদে যোগদান করেন। দায়িত্ব গ্রহণের পর নবাগত ওসি মো. মুনসুর রহমান আত্রাইয়ের আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সর্বোচ্চ প্রচেষ্টার প্রতিশ্রুতি দেন। তিনি এলাকাবাসীর নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতে নিজের প্রতিশ্রুতির পুনর্ব্যক্ত করেন।

আত্রাইয়ের জনগণের সঙ্গে হাত মিলিয়ে অপরাধ দমন ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় তিনি কাজ করে যাবেন। পুলিশ-জনতা সম্পর্ককে আরও গতিশীল ও জোরদার করতে সকলের সহযোগিতা ও সমর্থন কামনা করেন তিনি।

নতুন ওসি তার বক্তব্যে আরও যোগ করেন, আমার দায়িত্ব পালনের ক্ষেত্রে স্বচ্ছতা ও নিষ্ঠাকে অগ্রাধিকার দেওয়া হবে। অপরাধ প্রতিরোধে যেকোনো প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে। আমি বিশ্বাস করি, এলাকাবাসীর আন্তরিক সমর্থন ও সহযোগিতা পেলে আত্রাইকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্তথানা হিসেবে গড়ে তোলা সম্ভব।

মো. মুনসুর রহমানের যোগদানে আত্রাই থানার অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ তাকে স্বাগত জানান। এলাকার সচেতন নাগরিকরাও নতুন ওসির সফলতা ও সার্থকতা কামনা করেছেন।

লেখক