ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তিনটি মামলায় জরিমানা ও কারাদণ্ড

মো: মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টারঃ

গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলায় আজ রবিবার (০৫ অক্টোবর ২০২৫ খ্রি.) উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব এ.টি.এম কামরুল ইসলাম এর নেতৃত্বে কালীগঞ্জ বাজার ও কাপাসিয়া মোড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
অভিযানে বিভিন্ন আইন লঙ্ঘনের দায়ে মোট ৩টি মামলা দায়ের করা হয় এবং সর্বমোট ৫৮,০০০/- (আটান্ন হাজার) টাকা অর্থদণ্ড ও একজনকে ০১ মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
১️ হারিজুল (৪০), পিতা: বাচ্চু মিয়া, দড়িসোম গ্রাম,
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারা ও বিএসটিআই আইন ২০১৮ এর ৩১ ধারায় দোষী সাব্যস্ত হয়ে ২৫,০০০/- টাকা অর্থদণ্ড ও ০১ মাস বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হন।
২️ মোঃ আশরাফুল (৪০), পিতা: হাবিবুল্লাহ, দড়িসোম গ্রাম, স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ এর ১০৮ ধারার অপরাধে ১০৯ ধারা এবং ঔষধ ও কসমেটিকস আইন ২০২৩ এর ৩১(১) ধারায় ৩,০০০/- টাকা অর্থদণ্ডে দণ্ডিত হন।
৩️ মোঃ মোশারফ হোসেন, পিতা: সেকান্দর আলি, বাঙ্গালহাওলা গ্রাম, বিএসটিআই আইন ২০১৮ এর ২৭ ধারায় ৩০,০০০/- টাকা অর্থদণ্ডে দণ্ডিত হন।
প্রসিকিউটর অর্নব চক্রবর্তী, ফিল্ড অফিসার, সি.এম. বিএসটিআই, গাজীপুর।
বেঞ্চ সহকারী মোঃ আলামিন ভূইয়া।
বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান, “ভোক্তা অধিকার সংরক্ষণ, মানসম্মত পণ্য নিশ্চিতকরণ ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

লেখক