ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

মীর শাহে আলমের লাইভ ইন্টারভিউ’র রাতে বৃস্টি অপেক্ষা করে জনতার ঢল

শরিফুল ইসলাম রাকিব, বিশেষ প্রতিনিধি ঃ

বগুড়ার শিবগঞ্জে রবিবার রাত যেন এক উৎসবে পরিণত হয়, বৃষ্টি উপেক্ষা করে প্রিয় নেতা মীর শাহে আলমের লাইভ ইন্টারভিউ দেখতে হাজার হাজার মানুষ উপজেলা পরিষদ চত্বর জুড়ে ঢল নামে।

রাত ৯টায় ডিবিসি নিউজের “ইলেকশন এক্সপ্রেস” লাইভ অনুষ্ঠানে অংশ নেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি, শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলম। টেলিভিশন কর্তৃপক্ষ মূলত ১০০-১৫০ জন উপস্থিতির পরিকল্পনা করেছিল, কিন্তু সকাল থেকেই খবর ছড়িয়ে পড়ায় পুরো উপজেলা জুড়ে মানুষ সমবেত হয়।

স্থানীয়রা জানান, ঘোষণা ছাড়াই এমন জনসমাগম আগে কখনো দেখিনি। এটি প্রমাণ করে মীর শাহে আলম শুধু নেতা নন, তিনি শিবগঞ্জবাসীর হৃদয়ের মানুষ।

ডিবিসির লাইভ ইন্টারভিউতে মীর শাহে আলম বলেন, বিএনপি জনগণের দল। শিবগঞ্জের প্রতিটি গ্রামে মানুষ গণতন্ত্র ফেরানোর জন্য তৈরি। আমি জনগণের ভালোবাসায় বিশ্বাস করি, তাদের শক্তিতে আমরা ইনশাআল্লাহ অন্যায়ের অবসান ঘটিয়ে পুরো দেশ জনাব তারেক রহমানের ধানের শীষকে বিজয়ী করবে।
জামায়াতের নেতারা মোনাফেকি আচরন করছেন বলে অভিযোগ করে তিনি আরো বলেন, তারা ওয়াজ মাহফিলে বলে কোরআনের আইন কায়েম করবো, আবার পুজায় গিয়ে বলে রোজা আর পুজা একই। এছাড়াও তাদের এক মনোনীত প্রার্থী মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর সাথে বিষ্ণু-কৃষ্ণের তুলনা করেছেন। এটা আমাদের প্রিয় মহানবী (সাঃ) এর প্রতি সুস্পষ্ট অবমাননা।

অনুষ্ঠান শেষে নেতাকর্মীরা ধানের শীষের স্লোগান দেন। কেউ প্রতিক হাতে তুলে নেন, কেউ শহীদ জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও জনাব তারেক রহমানের প্ল্যাকার্ড নিয়ে। আয়োজকরা জানান, অন্তত ৭/৮ হাজার মানুষ উপস্থিত ছিলেন, যা শিবগঞ্জের রাজনৈতিক ইতিহাসে এক ব্যতিক্রমী ঘটনা।

রাত গভীর হলেও মানুষের উৎসাহ ও উদ্দীপনায় কোনো ভাটা পড়ে না, বৃষ্টি ভেজা উৎসবমুখর পরিবেশে লাইভ সম্প্রচার শেষ হয়।

লেখক