ব্রেকিং নিউজ আক্কেলপুরে পুলিশকে মারধর-পিকআপ আটকানো-হুমকির অভিযোগে বাবা ও ছেলে গ্রেপ্তারলক্ষ্মীপুরের রামগঞ্জে ক্রীড়া সংস্থার নতুন কমিটি গঠন; সভাপতি ইউএনও কাজী আতিকুর রহমানকালবৈশাখী ঝরে গাছচাপায় বেদে পল্লীর অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুপার্বতীপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিতসিরাজগঞ্জে বাজার স্টেশন পুলিশ বক্সের শুভ উদ্বোধন

পার্বতীপুর রাজাবাসর গ্রামের জাহাঙ্গীর ঠিকাদারের ইন্তেকাল 

মেনহজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুরে ঠিকাদার জাহাঙ্গীর আলম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)।

আজ বুধবার (০৮ অক্টোবর) সকাল ৬ টার সময় পূর্ব রাজাবাসর নিজ গ্রামের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬০ বছর।

তাঁর পিতার নাম মৃত- ছলিমউদ্দিন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র ও ১ কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী ও আত্নীয়স্বজন রেখে গেছেন। তিনি দীর্ঘদিন থেকে স্টক জনিত রোগে ভুগছিলেন।

আজ বুধবার যোহর নামাজ শেষে বেলা ৩ টায় রাজাবাসর ঈদগা মাঠে জানাজা নামাজ শেষে রাজাবাসর পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

তাঁর জানাজা নামাজে অংশগ্রহণ করেন, দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ি) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীন প্রার্থী ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন সহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ।

লেখক