ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

কালীগঞ্জের গুণবাড়ীতে ঐতিহ্যবাহী শ্রীহরি পূজা

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টারঃ

ঋতুচক্রের আবর্তে গত মঙ্গলবার হতে দু’দিনব্যাপী কালিগঞ্জ উপজেলার কালিগঞ্জ পৌরসভার ০৫ নং ওয়ার্ডের বালিগাঁও গ্রামে গুন বাড়িতে বংশ পরম্পরায় ঐতিহ্যবাহী শ্রী হরি পূজা অনুষ্ঠিত হচ্ছে।
দূর দূরান্ত হতে বহু ভক্তের আগমনে পূজা অঙ্গন মুখরিত হয়ে ওঠে। পুরোহিত্যের বেদ বাণী উচ্চারণে সংকল্পে আরম্ভ হয়ে যজ্ঞাহুতি অন্তে দর্পন বিসর্জনের মধ্য দিয়ে শ্রী হরি পূজার সমাপ্তি ঘটবে। শ্রী হরি পূজার এই পূণ্য তিথিতে জাতি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সকলের মঙ্গল কামনায়
উপস্থিত ভক্তগণ বিশেষ প্রার্থনা করেন।
গুণ পরিবারের কনিষ্ঠপুত্র মানস কুমার গুণ পরিবারের পক্ষ থেকে শ্রী হরি পূজা উপলক্ষে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

তিনি বলেন আমরা একই মায়ের সন্তান। ভাবধারায় ভিন্নতা হলেও আমরা সবাই মানব জাতি। তাই বিশ্ব ভ্রাতৃত্বের বন্ধনে গড়ে উঠুক এক সুন্দর ভুবন এবং মানবতা বোধ জাগরিত হোক প্রতিটি প্রাণে এ কামনাই করি।

লেখক