ব্রেকিং নিউজ সৌদি কারখানায় আগুন, আত্রাইয়ের ১৩ প্রবাসীর মৃত্যুপার্বতীপুরে পূবালী ব্যাংক পিএলসি’র ক্যাশলেস ও মত‌বি‌নিময় সভা অনুষ্ঠিতচট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়েরঅতিবৃষ্টির কারণে সবজি রোপণকারীদের মাথায় হাত, ব্যাপক ক্ষতির আশঙ্কানওগাঁর আত্রাইয়ে সিংসাড়া-ইব্রাহিম নগর দাড়ির ওপর সরু ব্রিজের স্থলে প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর

রাজবাড়ীতে দিপু চন্দ্র দাস হত্যার বিচারের দাবিতে মানববন্ধন বিক্ষোভ

রাজবাড়ী প্রতিনিধিঃ
ময়মনসিংহের ভালুকায় পোশাক কারখানার শ্রমিক দিপু চন্দ্র দাসকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বেলা ১১টার দিকে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে জেলা হিন্দু-বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রণ্টের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের রাজবাড়ী জেলা কমিটির আহবায়ক অশোক সরকারের সভাপতিত্বে বক্তব্য দেন, রাজবাড়ী হরিজন ঐক্য পরিষদের আহবায়ক রাজেশ কুমার মন্ডল, কমল কুমার দাস, অমিত প্রামানিক, সুমন দাস, সুভাষ বিশ্বাস, পরিমল সরকার প্রমুখ।
বক্তারা বলেন, ময়মনসিংহের ভালুকায় পোশাক কারখানার শ্রমিক দিপু চন্দ্র দাসকে ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার অভিযোগে মধ্যযুগীয় কায়দায় নির্মমভাবে হত্যা করা হয়। শুধু হত্যা করেই তারা ক্ষান্ত হননি মৃত্যুর পর তার ঝুলন্ত মরদেহে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এটি একটি নির্মম হতাকান্ড। বিচারহীনতার কারনেই এই ধরণের হত্যাকান্ড ঘটছে। অনতিবিলম্বে এই হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

লেখক