ব্রেকিং নিউজ নজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতারদুপচাঁচিয়া সদর ইউনিয়নের সেবক হয়ে কাজ করতে চান মো. ইদ্রিস আলী

রাজবাড়ীতে জমি নিয়ে বিরোধে সংঘর্ষের ঘটনায় নিহত-১, আহত-৪

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায় জমির আইল সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে চাচাতো ভাইদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের ৪ জন গুরুতরভাবে আহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বনগ্রান এলাকার ব্যাঙডুবি বিলে এ ঘটনাটি ঘটে।

এ ঘটনায় নিহত ব্যক্তির নাম মো. হাবিব শেখ (৪২)। তিনি বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বনগ্রাম এলাকার স্থানীয় মো. লিয়াকত শেখের ছেলে। হাবিব শেখ পেশায় একজন কৃষক ছিলেন।

সংঘর্ষে আহতরা হলেন, ইউনিয়নের বনগ্রাম এলাকার শরিফুল শেখ (৩৫), টোকন শেখ (৩২), জামাল উদ্দিন শেখ (৬০) ও রাকিব শেখ (২৭)।

আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের মধ্যে জামাল উদ্দিন শেখের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানা গেছে।

হাসপাতালে চিকিৎসাধীন আহত শরিফুল শেখ জানান, ঘটনার সময় হাবিব শেখ নিজ জমিতে পাওয়ার টিলার দিয়ে চাষাবাদ করছিলেন। এ সময় জমির আইল নিয়ে চাচাতো ভাই জামাল উদ্দিন শেখের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জামাল উদ্দিন ও রাকিব শেখ হামলা চালালে দুই পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ শুরু হয়। মারপিটের একপর্যায়ে হাবিব শেখ মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফারুক হোসেন বলেন, হাবিব শেখকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।

এ বিষয়ে বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রব তালুকদার বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরেই এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পাশাপাশি এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

লেখক