ব্রেকিং নিউজ ডিসির পুনর্বহাল আদেশ উপেক্ষা: কার্যালয়ে ঢুকতেই বাধা পেলেন ইউপি চেয়ারম্যান তোফারাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দ

রাজবাড়ীতে বৈধতা বাছাই পর্বে ৫ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা, লড়বেন ১১ জন

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :

সকল যাচাই-বাছাই শেষে বৈধ ও অবৈধ প্রার্থীদের তালিকা ঘোষণা করেছেন রাজবাড়ী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা সুলতানা আক্তার। এসময় রাজবাড়ী-২ (সংসদীয় আসন-২১০) আসনে পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন তিনি। শনিবার (৩ জানুয়ারি) দুপুরে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেন তিনি।

রাজবাড়ী-২ আসনে মনোনয়ন বাছাইয়ে বাতিল হওয়া প্রার্থীরা হলেন, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের প্রার্থী মো. আব্দুল মালেক মন্ডল,  বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী মোহাম্মদ আব্দুল মালেক, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মোহাম্মদ কুতুব উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী সোহেল মোল্লা ও মোজাহিদুল ইসলাম।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়,  ঋণখেলাপির কারণে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের প্রার্থী মো. আব্দুল মালেক মন্ডল, হলফনামায় স্বাক্ষর না থাকায় বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী মোহাম্মদ আব্দুল মালেক, কেন্দ্রীয় সভাপতি-সম্পাদকের প্রত্যয়নপত্র দাখিল না করায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মোহাম্মদ কুতুব উদ্দিন এবং সংসদীয় আসনের মোট ভোটারের এক শতাংশ সমর্থকের স্বাক্ষর জমা দিতে ব্যর্থ হওয়ায় সতন্ত্র দুই প্রার্থী সোহেল মোল্লা ও মোজাহিদুল ইসলামের মনোনয়ন বাতিল করা হয়েছে।

এসময় রাজবাড়ী-২ আসনে বৈধ প্রার্থী হিসেবে বিএনপি মনোনিত প্রার্থী ও রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. হারুন-অর-রশিদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হারুন-অর-রশিদ, খেলাফত মজলিস মনোনীত প্রার্থী কাজী মিনহাজুল আলম, জাতীয় নাগরিক পার্টি – এনসিপি মনোনীত প্রার্থী ও জেলা এনসিপি’র প্রধান সমন্বয়কারী জামিল হিজাজী, জাতীয় পার্টির প্রার্থী মো. শফিউল আজম খান এবং গণঅধিকার পরিষদের প্রার্থী জাহিদ শেখের মনোনয়ন বৈধ ঘোষণা করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা সুলতানা আক্তার।

পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি মো. নাসিরুল হক সাবুর মনোনয়নপত্রে বড় ধরনের কোনো ত্রুটি না থাকলেও কয়েকটি স্থানে স্বাক্ষর না থাকায় তা সংশোধনের সুযোগ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সংশোধন করলে তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হবে বলে জানান তিনি।

এদিকে রাজবাড়ী-১ (সংসদীয় আসন-২০৯) আসনে বৈধ প্রার্থী হিসেবে মনোনয়ন বৈধতা পেয়েছেন—বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট খোন্দকার হাবিবুর রহমান বাচ্চু এবং জাকের পার্টি মনোনীত প্রার্থী জেলার সভাপতি মোহাম্মদ আলী বিশ্বাস।

উল্লেখ্য, রাজবাড়ী জেলার সংসদীয় ২টি আসনে মোট ১৮ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেন। এদের মধ্যে মোট ১৬ জন প্রার্থী গত ২৮-২৯ ডিসেম্বর তাদের মনোনয়নপত্র দাখিল করেন।

লেখক