ব্রেকিং নিউজ পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু; স্বামী পুলিশ হেফাজতেরাজবাড়ীতে সরকারি কর্মচারী সমিতির প্রতিষ্ঠাকালীন সভাপতির মৃত্যুবার্ষিকীতে স্মরণসভাআত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪

রাজবাড়ীতে রিপন সাহার হত্যাকারী সুজনের ফাঁসির দাবিতে মানববন্ধন

রাজবাড়ী প্রতিনিধিঃ

রাজবাড়ী গোয়ালন্দ মোর করিম ফিলিং স্টেশনে কর্মরত অবস্থায় রিপন সাহাকে গাড়ি চাপা দিয়ে হত্যা করা হয় হত্যাকারী আবুল হাসেম সুজনের হত্যার প্রতিবাদে ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

১৮ জানুয়ারি রবিবার সারে দশটায় গ্রেপ্তার আবুল হাসেম সুজন ও গাড়ির চালকের সর্বোচ্চ শাস্তির দাবিতে গোয়ালন্দ মোড় এলাকার সকল ব্যবসায়ী ও সর্বস্তরের জনগণের ব্যানারে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও শহীদ ওহাবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান একেএম শফিউদ্দিন আহমেদ কাশেম, শহীদওহাবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ওহিদুজ্জামান ওহিদ, ব্যবসায়ী মো. লাল মিয়া শেখ, নজরুল দেওয়ান, গোলাম মহাসিন, আবদুল্লা শেখ ও ফারুক শেখ প্রমুখ।
এসময় তারা গ্রেপ্তার আসামিদের দ্রুত ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারের দাবি জানান। এছাড়াও এই অসহায় রিপন সাহার পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সরকারের প্রতি আহবানও জানান তারা।
উল্লেখ্য, শুক্রবার (১৬ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে করিম ফিলিং স্টেশনে পাঁচ হাজার টাকার অকটেন নেওয়ার পর টাকা পরিশোধ না করে পালানোর সময় পাম্প কর্মচারী রিপন সাহাকে গাড়িচাপা দেওয়া হয়।ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার সিসিটিভি ফুটেজ গণমাধ্যমে প্রচারিত হলে পুলিশ অভিযান চালিয়ে আবুল হাসেম সুজন ও তার গাড়িচালক কামাল হোসেন সরদারকে গ্রেপ্তার করে। হত্যার ঘটনায় নিহত রিপনের ছোট ভাই প্রতাপ ওরফে লিটন সাহার দায়ের করা মামলায় গাড়িচালক কামাল হোসেন সরদার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দি গ্রহণ শেষে আদালত প্রধান আসামিসহ দুইজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

লেখক