ব্রেকিং নিউজ সৌদি কারখানায় আগুন, আত্রাইয়ের ১৩ প্রবাসীর মৃত্যুপার্বতীপুরে পূবালী ব্যাংক পিএলসি’র ক্যাশলেস ও মত‌বি‌নিময় সভা অনুষ্ঠিতচট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়েরঅতিবৃষ্টির কারণে সবজি রোপণকারীদের মাথায় হাত, ব্যাপক ক্ষতির আশঙ্কানওগাঁর আত্রাইয়ে সিংসাড়া-ইব্রাহিম নগর দাড়ির ওপর সরু ব্রিজের স্থলে প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর

অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপ ধলেশ্বরী জোনে ফাইনালে চ্যাম্পিয়ান রাজবাড়ী জেলা 

রাজবাড়ী প্রতিনিধিঃ

অনূর্ধ্ব-১৭ জাতীয় চ্যাম্পিয়নশিপের জোনাল ফাইনাল টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে ঢাকা জেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন রাজবাড়ী।

রোববার (১৮ই জানুয়ারি) বিকেলে রাজবাড়ী জেলা স্টেডিয়ামে হওয়া ম্যাচে প্রথম গোল করে এগিয়ে যায় ঢাকা। তবে স্বাগতিকরা দ্রুতই সমতায় ফেরে। নির্ধারিত সময়ে দুই দলই আর কোনো গোল করতে পারেনি। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে, যেখানে রাজবাড়ী দল দৃঢ়তা ও দক্ষতার পরিচয় দিয়ে জয় নিশ্চিত করে।

দারুণ পারফরম্যান্সের জন্য রাজবাড়ী দলের শাহিন ম্যাচসেরা খেলোয়াড় নির্বাচিত হন।

অনূর্ধ্ব -১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়ানশীপ ও বাফুফের সদস্য ছাইদ হাসান কাননের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক সুলতানা আক্তার বক্তব্য রাখেন। এসময় বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি অধ্যক্ষ এবিএম মঞ্জুরুল আলম দুলাল বক্তব্য রাখেন। সঞ্চালনা করেন শেখ আলী আল মামুন। এসময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল এসোসিয়েশনের নেতৃবৃন্দ, ক্রীড়া সংগঠক, কোচ ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

লেখক