ব্রেকিং নিউজ নজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতারদুপচাঁচিয়া সদর ইউনিয়নের সেবক হয়ে কাজ করতে চান মো. ইদ্রিস আলী

পার্বতীপুরে যৌথ বাহিনী’র অভিযানে গ্রেফতার ৪; বিপুল পরিমানের সরকারী বৈদ্যুতিক তার উদ্ধার

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি :

দিনাজপুরের পার্বতীপুর শহরে যৌথ বাহিনী অভিযান চালিয়ে ভাঙ্গারী লোহার গোডাউন থেকে চুরিকৃত সরকারী বৈদ্যুতিক তার সহ ৪ ব্যক্তিকে গ্রেফতার করেছে৷ গ্রেফতারকৃতরা হলেন, গুলপাড়া মহল্লার আব্দুল হামিদের পুত্র সাদিকুল ইসলাম (২৫), ভাস্কর পট্টী’র রিয়াজ উদ্দীন শেখের পুত্র আব্দুর রশীদ সুমন (৩৫), মোঃ রূপচাঁদ আলীর স্ত্রী মোছাঃ আসিয়া খাতুন (৪৫) ও পুত্র মোঃ সিয়াম (২২)।

গ্রেফতারকৃতদের স্বীকারোক্তির ভিত্তিতে যৌথ বাহিনী নতুন বাজারের ভাঙ্গারী মাসুদের গোডাউন সংলগ্ন বাসা থেকে ও পুরাতন বাজারের সুমনের বাসা থেকে বিপুল পরিমানের বৈদ্যুতিক মোটর, বৈদ্যুতিক তার, গ্যাস সিলিন্ডার, ফ্যান, দেশীয় অস্ত্র উদ্ধার করে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর ২টা  পর্যন্ত নতুন বাজারের ঢাকা মোড়, পুরাতন বাজারসহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এর আগে অভিযানের শুরুতে বেলাইচন্ডি এলাকায় সরকারি বৈদ্যুতিক তার কাটার সময় রাতে সাদেকুল ইসলাম সাদেক (২৪) কে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে একাধিক স্থানে অভিযান চালিয়ে অন্য ৩ জনকে গ্রেফতার করা হয়।

স্থানীয় সূত্র জানায়, পার্বতীপুর নেসকো অফিসের পক্ষ থেকে নিয়মিত রাত্রীকালীন টহল পরিচালিত হলেও প্রতিনিয়ত বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক তার কাটার ঘটনা ঘটছে।

যৌথ বাহিনী’র অভিযানে নেতৃত্ব দেন পার্বতীপু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদ্দাম হোসেন, সাথে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাহমুদ হুসাইন রাজু। অভিযানে সার্বিক সহযোগীতা করেন পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ ফারুক। পুলিশ, সেনাবাহিনী, বিজিবি সহ গ্রাম পুলিশের সদস্যগন।

পার্বতীপুর মডেল থানার ওসি এম এ ফারুক জানান, গ্রেফতারকৃতসহ অজ্ঞাতনামা অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে৷

তিনি আরও জানান, সরকারি সম্পদ চুরি ও অবৈধ ভাঙ্গারী ব্যবসার বিরুদ্ধে অভিযান জোরদার ও অব্যাহত থাকবে।

স্থানীয়রা জানান, সরকারি বৈদ্যুতিক তার চুরির কারণে এলাকায় বারবার বিদ্যুৎ বিভ্রাট ঘটছে এবং সরকার বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। তাই এ ধরনের অভিযান নিয়মিত করার দাবিও জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ।

লেখক