ব্রেকিং নিউজ আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতার

রাজবাড়ীতে দুই হাজার পিস ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার :

রাজবাড়ীতে অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবক’কে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে রাজবাড়ী পৌর শহরের বিনোদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ – ডিবি।

গ্রেপ্তারকৃত যুবকের নাম হাফিজুল ইসলাম (৩০)। তিনি রাজবাড়ী জেলা শহরের বিনোদপুর এলাকার বাসিন্দা। তার বাবা ঐ এলাকার স্থানীয় জসিম উদ্দিন বুলু।

পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের শররের বিনোদপুর এলাকা অভিযান চালিয়ে হাফিজুল ইসলাম নামে একজনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তিনি একটি পেশাদার মাদক ব্যবসায়ী।

গ্রেপ্তারের বিষয়টি রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. শামসুল হক নিশ্চিত করেছেন।

লেখক