ব্রেকিং নিউজ নজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতারদুপচাঁচিয়া সদর ইউনিয়নের সেবক হয়ে কাজ করতে চান মো. ইদ্রিস আলী

শাজাহানপুরে যাত্রীবাহী বাসে ডিএনসির হানা, ৫৪০ ইয়াবাসহ নারীসহ আটক ২

সুজন, শাজাহানপুর বগুড়া প্রতিনিধি:

বগুড়ার শাজাহানপুরে যাত্রীবাহী মেইল বাসে বিশেষ অভিযান চালিয়ে ৫৪০ পিস ইয়াবাসহ নারীসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়া জেলা কার্যালয়।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা–রংপুর মহাসড়কের শাজাহানপুর থানাধীন আড়িয়া বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

ডিএনসি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসির একটি চৌকস দল বিকাল সাড়ে পাঁচটার দিকে আড়িয়া বাজার এলাকায় অবস্থান নেয়। পরে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী ‘আল-আমিন পরিবহন’ নামের একটি মেইল বাসে (রেজি: মুন্সিগঞ্জ-জ-১১-০০০১) তল্লাশি চালানো হয়।

তল্লাশিকালে বাসের F-3 ও F-4 নম্বর সিটে বসে থাকা দুই যাত্রীর দেহ তল্লাশি করে তাদের কাছ থেকে ৫৪০ পিস কমলা রঙের অ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় সিমসহ দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়। তারা কোনো টিকিট ছাড়াই যাত্রা করছিলেন বলে জানায় ডিএনসি।

আটকরা হলেন শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের ভাদরা গ্রামের মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে মাসুদ রানা এবং ধুনট উপজেলার চারধনু গ্রামের মৃত ভুলুর স্ত্রী মিলন দেওয়া (৫৩)।

ডিএনসি বগুড়া জেলা কার্যালয়ের পরিদর্শক মো. সামসুল আলম বাদী হয়ে শাজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

ডিএনসি কর্তৃপক্ষ জানায়, মাদকমুক্ত সমাজ গড়তে তাদের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

লেখক