ব্রেকিং নিউজ পল্লী বিদ্যুতের বিলে পুরোনো বকেয়ার ছড়াছড়ি; সফটওয়্যার ত্রুটির অভিযোগে বিপাকে হাজারো গ্রাহকবিশ্ব বাবা দিবসে বাবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসায় সাংবাদিক শ্রাবণ মাহমুদের আবেগঘন নিবেদনে কবিতা ‘বাবা’ আড়াই বছরের শিশুকে পানিতে চুবিয়ে হত্যা; অভিযুক্ত কিশোরীর থানায় আত্মসমর্পণরাঙ্গামাটি কর্ণফুলী নদী থেকে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধারকাঁচা বাঁশ দিয়ে জাম পারতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষকের মৃত্যু

দিনাজপুর-৫ আসনে বিএনপি’র বিদ্রোহী প্রার্থীর ১৪ দফা ইশতেহার ঘোষণা

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি :

১৪ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে বিএনপি’র বিদ্রোহী প্রার্থী সাবেক দলীয় এমপি এ জেড এম রেজওয়ানুল হক।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় শহরের আমীরগঞ্জের নিজ বাসায় জনাকীর্ণ সংবাদ সম্মেলনে তিনি তার নির্বাচনী অঙ্গিকার সম্বলিত ইশতেহার পাঠ করে শোনান।

এ সময় উপস্থিত ছিলেন, পার্বতীপুর  ও ফুলবাড়ী উপজেলার ১৭ ইউনিয়ন ও ২ পৌরসভার  বিএনপি’র বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক।

ইশতেহার ঘোষণাকালে তিনি জানান, নির্বাচনে বিজয়ী হলে- নির্বাচনী এলাকার দীর্ঘদিনের অমীমাংসিত সমস্যার সমাধানের উদ্যোগ নিবেন, ভূমি মালিকানা সংকটের স্থায়ী সমাধান, রেলওয়ের আধুনিকায়ন, সরকারী দপ্তর দালাল ও দূর্নীতি মুক্ত উপজেলা প্রশাসন, স্বাস্থ্য সেবার উন্নয়ন, অবহেলিত এলাকার সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, স্থানীয় বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, মাদক ব্যবসা ও চাঁদাবাজী নির্মুল, ঈমাম মুয়াজ্জিন ও পুরোহিদদের বেতন ভাতার ব্যবস্থা, দল মত ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষের অবাধে ধর্ম পালনের পরিবেশ নিশ্চিত করা হবে বলে তিনি সংবাদ সম্মেলনে উল্লেখ করেন।

এ সময় তিনি প্রতিপক্ষের প্রতি ইঙ্গিত করে তার কর্মী সমর্থকদের হয়রানি ও প্রচার কাজে বাঁধা প্রদানের অভিযোগ করেন।  তিনি এ ব্যাপারে নির্বাচন কমিশন ও উপজেলা প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ  অক্ষুন্ন রাখার দাবী জানান।

লেখক