ব্রেকিং নিউজ পার্বতীপুরে শহীদ জিয়ার ৪৫তম শাহাদত বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিলে বিএনপি নেতাদের শ্রদ্ধা নিবেদনগাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যেগে  মৃত ব্যাক্তিদের স্মরণে আলোচনা ও দোয়া আদমদীঘিতে বাসে ইয়াবা পাচারকালে আটক ১, উদ্ধার ৪০০ পিস ইয়াবামনোহরদীর সাগরদী বাজারে যুব সমাজের উদ্যোগে মাদকবিরোধী জনসচেতনতামূলক লিফলেট বিতরণসিরাজগঞ্জে কিশোর গ্যাং প্রধানের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

বগুড়া-২ আসনের এমপি মীর শাহে আলম আজ প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন

শরিফুল ইসলাম রাকিব, বিশেষ প্রতিনিধি ঃ

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা মীর শাহে আলম আজ বিকেলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন।

আজ সকালে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে টেলিফোনের মাধ্যমে তাকে শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়। সংশ্লিষ্ট সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
জানা গেছে, আজ বিকেলে বঙ্গভবনে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি নতুন প্রতিমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করাবেন। শপথ গ্রহণের মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।
উল্লেখ্য, বগুড়া-২ (শিবগঞ্জ) আসন থেকে নির্বাচিত এই সংসদ সদস্য দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের মাধ্যমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় খাতে নতুন গতি আসবে বলে সংশ্লিষ্ট মহল আশা প্রকাশ করেছে।

লেখক