ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

ডোমারে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত আহত ২

সঞ্জয় দাস ,নীলফামারী জেলা প্রতিনিধি:

নীলফমারীর ডোমারে সড়ক দূর্ঘটনায় ভ্যানচালকসহ দুই জন নিহত হয়েছে। সোমবার (১আগস্ট) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার ডোমার-জলঢাকা সড়কের একবট নামক স্থানে চালবোঝাই ট্রাক্টরের চাকা খুলে ভ্যানের উপর উল্টে পড়লে তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন, মটকপুর এলাকার মৃত শুক্রারু মাহমুদের ছেলে আফছারুল ইসলাম (৪৫ )ও ডিমলা বড় মসজিদ এলাকার লেবু মিয়ার জহুরুল ইসলাম (২৫)।
আহতরা হলেন, জহুরুল ইসলামে বোন লিমা ও তার স্বামী শরিফুল ইসলাম।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ডোমার হতে প্রায় ১০ টনের একটি চালবোঝাই ট্রাক্টর জলঢাকা যাওয়ার পথে একবট নামক স্থানে অতিরিক্ত ওজনের কারণে ট্রাক্টরের চাকা খুলে যায়। এতে বিপরিদ দিক থেকে আসা একটি ভ্যানের উপর ট্রাক্টরটি পড়ে যায়। এতে ঘটনাস্থালে শরিফুল নিহত হয়।

রংপুর মেডিকেলে নেওয়ার পথে আফছারুল নিহত হয়। তবে বাকি দুই জনকে আশংকাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহমুদ উন নবী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

লেখক