ব্রেকিং নিউজ আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতার

রাজবাড়ীতে নার্সিং শিক্ষার্থীদের অংশগ্রহণে চাকরি মেলা অনুষ্ঠিত  

রাজবাড়ীতে প্রথমবারের মতো নার্সিং শিক্ষার্থীদের অংশগ্রহণে নার্সিং চাকরি মেলা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। অ্যাসেট প্রকল্প বাংলাদেশের অর্থায়নে সারাদেশের বিভিন্ন বিভাগীয় শহরের পাশাপাশি রাজবাড়ীতেও এ ব্যতিক্রমী মেলার আয়োজন করা হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে রাজবাড়ী জেলা সদর হাসপাতাল সংলগ্ন রাজবাড়ী নার্সিং ইনস্টিটিউটে প্রতিষ্ঠানটির উদ্যোগে  এ মেলার আয়োজন করা হয়।
রাজবাড়ী নার্সিং ইনস্টিটিউটের নার্সিং ইনস্ট্রাক্টর ইনচার্জ রুমা হাজারিকার সভাপতিত্বে মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী সিভিল সার্জন ডা. এস এম মাসুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার সাবেক সিভিল সার্জন ডা. মো. নুরুল আমিন, রাজবাড়ী জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এস এম এ হান্নান, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের উপ-পরিচালক (অর্থ ও বাজেট) সাহানা ইয়াসমিন, রাজবাড়ী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রহমত আলীসহ বিভিন্ন বেসরকারি ক্লিনিকের মালিকপক্ষের সদস্যরা।
এ মেলায় রাজবাড়ী নার্সিং ইনস্টিটিউটের পাশাপাশি জেলার ৪ টি বেসরকারি নার্সিং ইনস্টিটিউট ও পার্শ্ববর্তী বিভিন্ন জেলার ২ শতাধিক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শত শত শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে মেলায় তৈরি হয় এক উৎসবমুখর পরিবেশ। এ মেলা থেকে এদিন বিকেল পর্যন্ত প্রায় ২৫ এর অধিক শিক্ষার্থীরা জেলাসহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে অস্থায়ীভাবে চাকরির সুযোগ পেয়েছেন বলেও জানিয়েছে মেলা কর্তৃপক্ষ।

লেখক