ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

নওগাঁর আত্রাইয়ে বিনম্র শ্রদ্ধায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) মার্তৃভাষা দিবসের প্রথম প্রহর রাত ১২ টা ১ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। প্রথমে উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)শেখ মোঃ আলাউল ইসলাম পুষ্পার্ঘ্য অর্পণ করে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় সহকারী কমিশনার (ভূমি)নুরে আলম সিদ্দিক, আত্রাই থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, সিনিয়র সহসভাপতি মো আব্দুল জলিল চকলেট,কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, প্রাণি সম্পাদক কর্মকর্তা ডা:আবু আনাছ,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: খায়রুল আলম, সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ আনিসুর রহমান বুলু, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মালেক মোল্লা, আত্রাই থানার এস আই মো. শাহাজুল ইসলাম, সহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, আত্রাই বনিক সমিতি, আত্রাই প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও সর্বস্তরের মানুষ পর্যায়ক্রমে শহীদ মিনারের বেদিতে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। পরে মহান ভাষা শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন এবং তাদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।

সকাল ৭টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোকর‌্যালী বের করা হয়। এতে বিভিন্ন রাজনীতিক, সরকারি-বেসরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. আলাউল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দিবসে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কালো পতাকা উত্তোলন ও জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। অন্যদিকে উপজেলার বিভিন্ন স্থানে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চিত্রাঙ্কণ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও ভ্রাম্যমাণ চিত্র প্রদর্শনী সহ মহান ২১ শে ফেব্রুয়ারিতে বাদ আসর সকল শহীদের রূহের মাগফিরাত কামনায় উপজেলার সকল মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

লেখক