ব্রেকিং নিউজ আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতার

নওগাঁর আত্রাইয়ে ইসলামিক ফাউন্ডেশনে মাতৃভাষা দিবস উপলক্ষে কুরআনখানি ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

নওগাঁর আত্রাইয়ে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ পরিচালিত মডেল মসজিদে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুরআনখানি, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০টায় আয়োজিত এ ধর্মীয় অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আত্রাই উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোঃ আকবর হোসাইন সবুজ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি ভাষা শহীদদের আত্মত্যাগের গুরুত্ব তুলে ধরেন এবং মাতৃভাষা রক্ষায় সবার প্রতি সচেতন থাকার আহ্বান জানান। তিনি বলেন, মাতৃভাষা আমাদের পরিচয় ও গৌরবের প্রতীক। ভাষা শহীদদের আত্মত্যাগের মাধ্যমেই আমরা বাংলা ভাষায় কথা বলার অধিকার অর্জন করেছি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আবুল হোসেন, আব্দুর রাজ্জাক, রেজাউল করিম, আব্দুল জলিল ও আব্দুল হাই আল হাদি হাফেজ মোঃ মহিদুল ইসলাম রনি।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও ভাষা শহীদদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।

লেখক