ব্রেকিং নিউজ পল্লী বিদ্যুতের বিলে পুরোনো বকেয়ার ছড়াছড়ি; সফটওয়্যার ত্রুটির অভিযোগে বিপাকে হাজারো গ্রাহকবিশ্ব বাবা দিবসে বাবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসায় সাংবাদিক শ্রাবণ মাহমুদের আবেগঘন নিবেদনে কবিতা ‘বাবা’ আড়াই বছরের শিশুকে পানিতে চুবিয়ে হত্যা; অভিযুক্ত কিশোরীর থানায় আত্মসমর্পণরাঙ্গামাটি কর্ণফুলী নদী থেকে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধারকাঁচা বাঁশ দিয়ে জাম পারতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষকের মৃত্যু

নীলফামারীতে পুরোদমেই চলছে আমন ধান রোপনের কাজ

সঞ্জয় দাস, নীলফামারী জেলা প্রতিনিধি:

টানা কিছু দিনের প্রচন্ড তাপদাহের কারনে মাঠ-ঘাট শুকিয়ে যাওয়ায় আমন ধান রোপন কিছুটা বিলম্বিত হলেও গত কয়েক দিনে থেমে থেমে কিছুটা বৃষ্টি হওয়ায় আমন ধান রোপনে ব্যস্ত হয়ে পরেছে কৃষকরা।

এখন দম ফেলারও সময় নেই যেন তাদের । সকাল থেকে বিকেল পর্যন্ত ধান রোপনে ব্যস্ত সময় পার করছেন তারা।

এক কৃষকের সাথে কথা হলে,জমিতে পানি ছিল না তাই ধান রোপন করতে পারিনি। এখন কিছুটা বৃষ্টি হয়েছে তাই পুরোদমে কাজ শুরু করেছি।

বৃষ্টির জন্য অপেক্ষা করছিলাম বৃষ্টি হয়েছে তাই হালচাষ করে ধান রোপন করছি।

জমিতে পানি ছিলনা তাই অল্প কিছু জমিতে সেচ পাম্প দিয়ে ধান রোপন করছিলাম এখন বৃষ্টি হয়েছে জমিতে পানি আছে তাই পুরোপুরি ভাবে লোকজন নিয়ে ধান রোপন করছি।

এ বিষয়ে কথা হলে নীলফামারী জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক (ডিডি) আবু বক্কর সিদ্দিক বলেন, এবারে জেলায় ১ লক্ষ ১৩ হাজার ১০ হেক্টর জমিতে আমন ধানের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে।

লেখক