ব্রেকিং নিউজ আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতার

নব-নির্বাচিত এমপির সঙ্গে বিএনপির দপ্তর প্রধানদের মতবিনিময়-শুভেচ্ছা-সংবর্ধনা

মো. ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধি :

নওগাঁর আত্রাইয়ে বিএনপির সকল দপ্তর প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ আসনের মাননীয় সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম।

মতবিনিময় সভা উপলক্ষে এমপি রেজাউল ইসলামকে একটি বিশাল র‌্যালির মাধ্যমে স্বাগত জানানো হয়। পরে দলীয় নেতাকর্মীরা ফুলের মালা দিয়ে তাকে বরণ করে নেন। এ সময় নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানস্থল উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

সভায় এমপি রেজাউল ইসলাম দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

তিনি সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার আহ্বান জানান এবং তৃণমূল পর্যায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে উপজেলার ৮টি ইউনিয়নের বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

লেখক