ব্রেকিং নিউজ দ্রুত দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে : পার্বতীপুরে নাগরিক সমাবেশে মামুনুল হকআত্রাইয়ে যুবসমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিতনওগাঁয় অপ্রাপ্তবয়স্কদের মোটরসাইকেল চালানোয় অভিভাবকদের জরিমানানওগাঁয় চুরির এক রাতের মধ্যেই উদ্ধার ট্রাক, পুলিশের অভিযানে স্বস্তিবেতাগীতে ৮ কিলোমিটার খাল কচুরিপানামুক্ত করার উদ্যোগ, সজীব খানের নেতৃত্বে স্বেচ্ছাশ্রমে অভিযান শুরু

নৌপথে চাঁদাবাজি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

ওয়াসিম সেখ
সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জে নৌযান শ্রমিক ও কর্মচারীদের ওপর হামলা, চাঁদাবাজি ও বাল্কহেডে অগ্নিসংযোগের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে কালেক্টর চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বালু ব্যবসায়ী মো. লুৎফর রহমানের নেতৃত্বে নৌযান শ্রমিক ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। এছাড়া মো. সুমন, মো. আলামিন ও মো. হেলালসহ অন্যান্য শ্রমিক ও ব্যবসায়ীরাও উপস্থিত ছিলেন।

শ্রমিকরা অভিযোগ করে বলেন, তারা সরকার কর্তৃক ইজারাকৃত বালুমহাল থেকে বালু সংগ্রহ করে বাল্কহেডের মাধ্যমে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করেন। কিন্তু চৌহালী উপজেলার জোতপাড়া ঘাটে কিছু অসাধু ব্যক্তি তাদের গতিরোধ করে নৌযানে থাকা বালু আটকায় এবং নগদ অর্থ ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এমনকি একটি বাল্কহেডে অগ্নিসংযোগ করা হয়। এতে শ্রমিকরা আতঙ্কিত হয় এবং নদীপথে বালু পরিবহন কার্যক্রম বাধাগ্রস্ত হয়।

মানববন্ধনে বক্তারা জানান, এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড নদীপথে ব্যবসা ও শ্রমিকদের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। তারা দ্রুত জড়িত চাঁদাবাজ ও সন্ত্রাসীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

মানববন্ধন শেষে শ্রমিক-কর্মচারীরা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়ের মাধ্যমে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দাখিল করেন।

স্মারকলিপিতে নৌপথে চলাচলে অনিয়ম ও চাঁদাবাজি বন্ধ এবং নৌযান চলাচল নিরাপদ করার জন্য জরুরি হস্তক্ষেপের আহ্বান জানানো হয়েছে।

এ কর্মসূচির মাধ্যমে চৌহালী অঞ্চলে নৌপথে নৌযান চলাচলের স্বচ্ছতা বজায় রাখা এবং শ্রমিকদের স্বার্থ রক্ষার গুরুত্বপূর্ন প্রতিবাদ জানানো হয়েছে।

লেখক