ব্রেকিং নিউজ নজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতারদুপচাঁচিয়া সদর ইউনিয়নের সেবক হয়ে কাজ করতে চান মো. ইদ্রিস আলী

‎বরগুনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযানে ১২১ পিচ ইয়াবা সহ গ্রেফতার ২

আগামী দিনের সুন্দর বাংলাদেশ বিনির্মানে মাদকমুক্ত, চাঁদামুক্ত, অবৈধ দখলদার মুক্ত, এবং কিশোর গ্যাং মুক্ত সৃজনশীল সমাজ গঠনের বিকল্প নেই। এই লক্ষ্য বাস্তবায়নে বরগুনা জেলার পুলিশ সুপার জনাব মোঃ কুদরত ই খুদা, পিপিএম-সেবা মহোদয় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন এবং সর্বাত্মক মাদক বিরোধী অভিযানের নির্দেশনা দিয়েছেন।

‎এরই ধারাবাহিকতায় ২৭/০২/২০২৬খ্রিঃ বরগুনা জেলার  বরগুনা সদর থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা এসআই (নিরস্ত্র) বিকাশ কর্মকার, সঙ্গীয় অফিসার/ফোর্সের সহায়তায় বরগুনা জেলার  বরগুনা থানার ০৫ নং আয়লাপাতাকাটা ইউনিয়নের ০৬ নং ওয়ার্ডস্থ কদমতলা বাজারস্থ টলঘর সংলগ্ন জৈনিক খলিল মাস্টারের ঘরের সামনের পাকা রাস্তার উপর হতে ধৃত আসামী ১. মোঃ ফিরোজ (৩০), পিতা- মজিবর রহমান, মাতা- হেলেনা বেগম, ২. মোঃ জলিল (৩৩), পিতা-আঃ মান্নান শিকদার, মাতা- ফরিদা বেগম,উভয় সাং সিকদার বাড়ি, লেমুয়া ০৪ নং ওয়ার্ড, ০৫ নং আয়লা পাতাকাটা ইউপি, থানা ও জেলা বরগুনা কে ১২১ পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। 

যাহার অবৈধ বাজার মূল্য ৩০০× ১২১= ৩৬,৩০০ (ছত্রিশ হাজার তিনশত) টাকা।

‎গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বরগুনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

লেখক