ব্রেকিং নিউজ আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতার

কালীগঞ্জে মাদকরিরোধী অভিযানে দুই মাদকসেবীকে কারাদন্ড

গাজীপুরের কালীগঞ্জে মাদক সেবনের দায়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২ মাদকসেবীকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

শুক্রবার (২৭শে ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, ১. কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের ফুলদি গ্রামের সুলতান উদ্দিন শেখের পুত্র মো. সোলাইমান শেখ (৪৪), ২. একই ইউনিয়নের বেরুয়া গ্রামের আব্দুর রহমানের পুত্র সোহরাব হোসেন (২৬)।

ভ্রাম্যমান আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় পৃথক দুই মামলায় সোলাইমান শেখ ও সোহরাব হোসেনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। যাহার মামলা নং- ৪৬/২৬ ও ৪৭/২৬, তারিখ- ২৭/০২/২০২৬ ইং।

এ সম্পর্কে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা বলেন, মাদক সেবনের দায়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২ মাদকসেবীকে দুটি মামলায় এক মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

লেখক