ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

শেরপুরে জমি নিয়ে বিরোধ নিহত–১

তৌহিদুর রহমান জেলা প্রতিনিধি-ঃ

শেরপুর সদরে দুই শতাংশ জমি নিয়ে বিরোধের জে‌রে শাহজাহান মিয়া (৬০) না‌মে এক কৃষক নিহত হ‌য়ে‌ছেন। রোববার (৩ আগস্ট) সকা‌লে সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের নলবাইদ গ্র‍ামে এ ঘটনা ঘটে। নিহত শাহজাহান নলবাইদ সোনালীবন্দর গ্রামের মৃত শামসুল মুন্সির ছেলে।
নিহতের পরিবার ও পুলিশ সূ‌ত্রে জানা যায়, শাহজাহানের সাথে দুই শতাংশ জমি নিয়ে প্রতিবেশি হানিফ মিয়ার ছেলে মামুনদের সা‌থে কিছু‌দিন ধরে বিরোধ চলে আসছিল। আজ সকা‌লে ওই বিরোধপূর্ণ জমিতে কৃষক শাহজাহান আলী জমি চাষ কর‌তে যান। এ সময় প্র‍তিপক্ষ মামুন, মোস্তফা নায়েব আলী মুন্সিসহ তাদের লোকজন শাহজাহান আলীকে প্রথমে বাঁধা দেয় এবং পরে ঘটনাস্থলেই খুন করে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তার মর‌দেহ উদ্ধার করে। ঘটনাস্থল পরিদর্শন করে অতিরিক্ত পুলিশ সুপার মো: হান্নান মিয়া ব‌লেন, মর‌দেহ উদ্ধার করে ময়নাতদ‌ন্তের জন‌্য জেলা সদর হাসপাতাল ম‌র্গে পাঠা‌নো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়াধীন র‌য়ে‌ছে।

লেখক